1. shahajahanbabu@gmail.com : admin :
ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো হামলা চান না ট্রাম্প - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন



ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো হামলা চান না ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ইসরায়েল ইরানের অন্যতম বৃহৎ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের স্থাপনাগুলোতে আঘাত হানার পর তার এই অবস্থানের কথা জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতে ট্রাম্প বুধবারের হামলাকে সমর্থন জানিয়েছিলেন। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর তিনি আপাতত পরবর্তী যেকোনো পদক্ষেপের বিরোধী।প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন। সূত্র: দ্য গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST