1. shahajahanbabu@gmail.com : admin :
সাতসকালে বায়ুদূষণের কবলে ঢাকা - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন



সাতসকালে বায়ুদূষণের কবলে ঢাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বুধবার (১৮ মার্চ) সকাল ৭টার মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৩। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এদিকে, পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয়। এই শহরের বায়ুমানের স্কোর ১৬৪। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫৯, চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহর স্কোর ১৫৫ এবং পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার আরেকটি শহর সিউল, যার স্কোর ১৪২।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST