1. shahajahanbabu@gmail.com : admin :
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলির দায়িত্বে দুই মন্ত্রী - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন



প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলির দায়িত্বে দুই মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগসমূহের সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের দায়িত্ব দুই মন্ত্রীর ওপর অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এভাবে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ক্ষেত্রেও দায়িত্ব পালন সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST