1. shahajahanbabu@gmail.com : admin :
সংসদে স্পিকারকে ভুলবশত ‘মাই লর্ড’ বলে সম্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল - Pundro TV
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন



সংসদে স্পিকারকে ভুলবশত ‘মাই লর্ড’ বলে সম্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের অধিবেশনে আজ দ্বিতীয় প্রশ্নের উত্তরে দাঁড়িয়েছিলেন সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. ফারজানা শারমিন পুতুল। মূল মন্ত্রী ডা. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে তিনি স্পিকারের ঠিক ঠিক সম্বোধন করতে গিয়ে দু-একবার ‘মাননীয় স্পিকার’ না বলে অনিচ্ছাকৃতভাবে ‘মাই লর্ড’ বলেন।

তিনি পরে হালকা স্বরে জানান, “ওকালতি করি, অভ্যাস বশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এ জন্য দুঃখিত।”

তবুও প্রতিমন্ত্রী পুতুল প্রাণবন্তভাবে মূল প্রশ্ন এবং চারটি সম্পূরক প্রশ্নের উত্তর দেন। প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, দ্বিতীয় সুযোগ পান জামায়াতের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরকের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম, আর চতুর্থ সম্পূরকের সুযোগ পান জামায়াতের নড়াইল-২ আসনের মো. আতাউর রহমান।

সংসদে প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে, সাবলীলভাবে সব প্রশ্নের উত্তর দেওয়ায় উপস্থিত সংসদ সদস্যরা প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST