1. shahajahanbabu@gmail.com : admin :
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস - Pundro TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন



দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

দুপুরের মধ্যে দেশের চার জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (১৫ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় চার জেলার নৌবন্দরগুলো দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST