কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আরিফজান’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন বাহিনীর সদর দপ্তরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র কুয়েতের ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।