1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকায় আজ বেড়েছে গরম - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন



ঢাকায় আজ বেড়েছে গরম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬

রাজধানী ঢাকায় আজ বুধবার সকালে আকাশ ছিল হালকা মেঘাচ্ছন্ন। তবে তাপমাত্রা আগের দিনের চেয়ে বেশ বেড়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটি বেড়ে হয়েছে ২৪।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১১ মিনিটে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST