বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে শহরের ছিলিমপুর বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদাররা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলম, ঠিকাদার জাহিদুল, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ঠিকাদার সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ-এর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
বক্তারা সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দা