1. shahajahanbabu@gmail.com : admin :
ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন



ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা শহরের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

আল-জাজিরাকে দেওয়া তথ্যে ওই সূত্র জানায়, ড্রোনটি বসরা শহরের বিমানবন্দরে আঘাত হানে। তবে ড্রোনটি কে ছুড়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এছাড়া হামলায় কোনো হতাহত বা বিমানবন্দরের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হামলার উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলার ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে বলে ধারণা বিশ্লেষকদের।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST