1. shahajahanbabu@gmail.com : admin :
ইরানকে গণতান্ত্রিক হতে হবে না : ট্রাম্প - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন



ইরানকে গণতান্ত্রিক হতে হবে না : ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানকে গণতান্ত্রিক হতে হবে না। আমি বলছি এমন একজন নেতা হতে হবে যিনি ভালো কাজ করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভালোভাবে সম্মান দিতে হবে এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে, আমাদের মিত্রদের সম্মান করবে।’

শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্প বলেন, ‘গত এক সপ্তাহ আগে ইরান যেমন ছিল, এখন আর তেমন নেই। এক সপ্তাহ আগে তারা অনেক শক্তিশালী ছিল। এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে।’

ইরানের নতুন নেতা নির্বাচনে তাকে যুক্ত রাখতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যিনি নতুন নেতা হবেন তিনি অনেকটা ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মতো কাজ করবেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনাবাহিনী। এরপর ডেলসি প্রেসিডেন্ট হন। যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন।’ট্রাম্প বলেন, ‘এটি খুব সহজে কাজ করবে। ইরানের বিষয়টি অনেকটা ভেনেজুয়েলায় আমরা যা করেছি সেটির মতো হবে। এ মুহূর্তে সেখানে আমাদের একজন অসাধারণ নেতা আছেন। তিনি খুব ভালো করছেন। ইরানের বিষয়টি ভেনেজুয়েলার মতো কাজ করবে।’

র এ নেতা যদি আয়াতুল্লাহ খামেনির মতো ধর্মীয় নেতা হন তাতেও সমস্যা নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এ ব্যাপারে কোন ব্যক্তি নেতা হচ্ছেন, সেটির ওপর নির্ভর করবে। আমার ধর্মীয় নেতা নিয়ে সমস্যা নেই। আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি। যারা অসাধারণ।’

তিনি সিএনএনের কাছে দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের হয়ে লড়াই করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST