1. shahajahanbabu@gmail.com : admin :
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরান ইস্যুতে রুবিওর আলোচনা - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন



সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরান ইস্যুতে রুবিওর আলোচনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে কথা বলেছেনরুবিওর মুখপাত্র টমি পিগট এ কথা জানিয়েছেন।

টমি পিগট বলেন, ‘রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।’

মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।

ফোনালাপে রুবিও এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ‘ইরানি শাসনব্যবস্থা যে হুমকি অব্যাহতভাবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সৃষ্টি করছে, সেই বিষয়সহ অঞ্চল সম্পর্কিত অন্যান্য সাম্প্রতিক উন্নয়ন’ নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST