1. shahajahanbabu@gmail.com : admin :
রাজধানীতে বাড়বে গরম - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন



রাজধানীতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঢাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিন সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, পঞ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২ মার্চ) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৩মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST