1. shahajahanbabu@gmail.com : admin :
লেবাননে ইসরাইলি হামলায় ঘরছাড়া হাজার হাজার মানুষ - Pundro TV
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন



লেবাননে ইসরাইলি হামলায় ঘরছাড়া হাজার হাজার মানুষ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়ে এলাকায় ইসরাইলি বিমান হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া প্রধান অঞ্চলটিতে তীব্র বোমাবর্ষণের ফলে সাধারণ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হামলার শুরু থেকেই রাস্তাগুলোতে যানবাহনের প্রচণ্ড জট তৈরি হয় এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে।

শহরটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সারারাত বৈরুত জুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষ কোনো নিরাপদ জায়গা না পেয়ে শেষ পর্যন্ত রাজপথেই রাত কাটাতে বাধ্য হয়েছেন।

বাস্তুচ্যুত এই বিপুল জনগোষ্ঠীর চাপে বৈরুতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন সাধারণ পাঠদান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST