1. shahajahanbabu@gmail.com : admin :
ভারত-উইন্ডিজের বাঁচা-মরার লড়াই - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন



ভারত-উইন্ডিজের বাঁচা-মরার লড়াই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

ভারতের সামনে সমীকরণটা এখন খুবই পরিষ্কার—সেমিফাইনালের টিকিট পেতে হলে আজ সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। নেট রানরেটের কোনো ব্যাপার নেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের জয়ই কেবল ফাইনালে তুলতে পারে। একই সমীকরণ ওয়েস্ট ইন্ডিজের সামনেও। শেষ চারে যেতে হলে জিততে হবে তাঁদের। আজকের লড়াইটি তাই দুই দলের জন্যই ‘নকআউটে’র রূপ নিয়েছে।

এই লড়াইয়ে জিতবে কে—এটাই এখন কোটি টাকার প্রশ্ন। আইসিসি টি-টোয়েন্টির দলগত র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। আর সাত নম্বরে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। তা ছাড়া ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে। সব মিলিয়ে অনেকেই এগিয়ে রাখছে ভারতকে। কিন্তু এই টুর্নামেন্টেই ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ করেছে, তারাও শিরোপার দাবিদার। ক্রিকেটে ক্যারিবীয় দাপট ইতিহাসের পাতায় ঢুকে পড়লেও ক্রিকেটের এই সংস্করণটিতে ওয়েস্ট ইন্ডিজ অন্য রকম একটা দল! যে কটি দল সর্বোচ্চ দুবার করে শিরোপা জিতেছে, তাদের একটি ওয়েস্ট ইন্ডিজ। তাই ভারত যতই ফেবারিট হোক না কেন, এই মাঠে নিজেদের সেরাটা ওয়েস্ট ইন্ডিজ দিতে পারলে খবর আছে স্বাগতিকদের। তবে নিজেদের ওপর আস্থা রাখার কথা বললেন রায়ান টেন ডেসকাট।আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের সহকারী কোচ ডেসকাট। বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর আমরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছি। চেন্নাইতে কয়েক দিন আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি। গতকাল আমাদের ভ্রমণ ও বিশ্রামের দিন ছিল। ঐচ্ছিক অনুশীলনেও প্রায় সবাই উপস্থিত থেকেছে। আমরা মিটিংয়ে আমাদের পরিকল্পনাগুলো ঝালাই করে নিয়েছি, এখন শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজেদের ওপর ফোকাস রাখা। আমরা গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটিং লাইনআপ নিয়েও কথা বললেন ডেসকাট, ‘আমার মনে হয় না খুব বেশি দলের নয়ে রোমারিও শেফার্ডের মতো ব্যাটার আছে। তবে এখনকার সব ভালো দলেরই এটি বৈশিষ্ট্য; ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত—সবাই নিচ পর্যন্ত ব্যাট করতে পারে। আমাদের দলে অক্ষর প্যাটেলের মতো কেউ আছে যে আটে নেমেও দারুণ খেলতে পারে। তাই আমাদের ফোকাস থাকতে হবে উইকেট নেওয়ার দিকে।’

‘ওয়েস্ট ইন্ডিজ ঝুঁকি নিয়ে খেলে’ জানিয়ে ডেসকাট আরও বললেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা সেই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। আমরা জানি কোথায় বল করলে উইকেট পাওয়া সম্ভব।’

সন্ধ্যায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে বিকেলে দিনের আরেক ম্যাচে টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST