শীতকালীন শুষ্ক আবহাওয়ায় রাজধানী ঢাকার বায়ুদূষণ দীর্ঘ সময় ধরে উদ্বেগজনক পর্যায়ে থাকলেও রবিবার (১ মার্চ) পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল পৌনে ৯টার তথ্য অনুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন পঞ্চম। আজ ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
গতকালের তুলনায় আজকের এই চিত্র কিছুটা স্বস্তিদায়ক। কারণ, গত শনিবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ছিল। শীতের তীব্রতা এবং বৃষ্টির অভাব থাকায় বাতাসে ধূলিকণা ও দূষণের মাত্রা সাধারণত বেশি থাকে। তবে আজ সেই স্কোর কিছুটা কমে আসায় বাতাসের মানের সামান্য উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ২৩৯ (খুব অস্বাস্থ্যকর)। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ১৮৯)। এরপর যথাক্রমে নেপালের কাঠমান্ডু (১৮৪) এবং উজবেকিস্তানের তাসখন্দ (১৮১) তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। এ
। এছাড়া ভারতের কলকাতা ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ এবং চীনের বেইজিং ১৬০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে।