1. shahajahanbabu@gmail.com : admin :
সাংবাদিকদের সঙ্গে এমপি কামরুজ্জামান রতনের মতবিনিময় - Pundro TV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন



সাংবাদিকদের সঙ্গে এমপি কামরুজ্জামান রতনের মতবিনিময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে মো. কামরুজ্জামান রতন দায়িত্ব গ্রহণের পর মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এরাদত হোসেন ও সাবেক কাউন্সিলর শহর যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। তারা জেলার চলমান উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমার ছবি ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়ায় তাহলে তার জন্য হবে এটা কাল। যে আমাকে ভোট দিয়েছেন তিনি আমার ভাই, যে না দিয়েছেন তিনিও আমার ভাই।

এসময় এলাকার উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

সভা শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST