1. shahajahanbabu@gmail.com : admin :
মুন্সীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা - Pundro TV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন



মুন্সীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, উপজেলা শিক্ষা অফিসার শরিফ মো. এহসান মোরতেজা, মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা মান্নান মৃধাসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST