1. shahajahanbabu@gmail.com : admin :
আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে সিম্যাক্স লিমিটেড চুক্তি স্বাক্ষর - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন



আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে সিম্যাক্স লিমিটেড চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং সিম্যাক্স লিমিটেড -এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কৃষি ফসল উৎপাদন ও বিপণনের
ক্ষেত্রে কৃষকদের সার্বিক সহযোগিতা এবং দেশের কৃষি ও পল্লী উন্নয়নে ভূমিকা রাখবে।১৫ই ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু জাফর এবং সিম্যাক্স লিমিটেডের চেয়ারম্যান হিরণ নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর
করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিম্যাক্স লিমিটেডের ডিরেক্টর সামসুল আলম,ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিজনেস হেড মনিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও আল-আরাফাহ্ধসঢ়; পল্লী উন্নয়ন কর্মসূচি হেড
মাহমুদ রিয়াদ, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম. এম. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST