1. shahajahanbabu@gmail.com : admin :
এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন



এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। মুসলিম উম্মাহর পবিত্র এই মাসকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই বিশেষ ব্যবস্থা চালু রেখেছে ইংল্যান্ড তথা ইউরোপের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

প্রিমিয়ার লিগে খেলছেন বেশ কিছু মুসলিম খেলোয়াড়। সেই সঙ্গে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মধ্যেও আছেন মুসলিম ধর্মাবলম্বীর মানুষ। রমজান মাসে তাদের ইফতারের সুযোগ করে দিতে ম্যাচ চলাকালীন সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।ইফতারের জন্য নিজেদের মধ্যে আলোচনা করে দুই দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা নির্দিষ্ট সময় বেছে নেবেন। ইফতারের জন্য বিরতি প্রয়োজন কি না, প্রয়োজন হলেও সেটা কখন হবে–এসব বিষয়ে আগে থেকেই আলোচনা করে নিতে হবে দুই দলকে।

ইংলিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, খেলা থামিয়ে ইফতারের বিরতি নেওয়া যাবে না। থ্রো ইন, ফ্রি কিক কিংবা গোল কিকের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়েরা সংক্ষিপ্ত বিরতিতে পানি কিংবা এনার্জি ড্রিংকস দিয়ে রোজা ভাঙতে পারবেন। এই বিরতিকে কৌশলগত টাইম আউট বা পানি পানের বিরতি হিসেবে কাজে লাগানো যাবে না।

মুসলিম খেলোয়াড়দের ইফতারের সুযোগ করে দিতে ২০২১ সালে প্রথমবারের মতো এই নিয়ম চালু করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সে বছরের এপ্রিলে ক্রিস্টাল প্যালেস এবং লেস্টার সিটির ম্যাচে প্রথমবারের মতো এই নিয়ম কার্যকর হয়। সে ম্যাচের একটি গোলকিকের সময় সংক্ষিপ্ত বিরতিতে ইফতার করেন ক্রিস্টালের শেইখু কুয়াতে ও লেস্টারের ওয়েসসি ফোফানা। বর্তমানে প্রিমিয়ার লিগে খেলছেন মোহাম্মদ সালাহ, আমাদ দিয়ালো, উইলিয়াম সালিবা, রায়ান আইত নুরিসহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST