1. shahajahanbabu@gmail.com : admin :
‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন - Pundro TV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন



‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানসহ আরও কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সোয়া ১০টার পর এই ঘটনা ঘটে।

রাতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। ‎

আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ‎

‎আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST