1. shahajahanbabu@gmail.com : admin :
বাপ্পা-টিনার ভালোবাসার গান ‘তুমি বললেই’ - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন



বাপ্পা-টিনার ভালোবাসার গান ‘তুমি বললেই’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

এবারের ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের জন্য দারুণ এক উপহারের বার্তা দিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। সেটি হলো ‘তুমি বললেই’ শিরোনামের নতুন একটি গান; যার সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। এতে তার কণ্ঠসঙ্গী হয়েছেন টিনা রাসেল।

গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। বাপ্পা-জুলফিকার-টিনা- এই তিনের দ্বিতীয় সম্মিলিত সৃষ্টি ‘তুমি বললেই’। এর আগে ২০২৩ সালে প্রকাশিত হয় জুলফিকার রাসেলের কথা, বাপ্পা মজুমদারের সুর-সংগীতে টিনার কণ্ঠে ‘কিছু নেই যার’। সেই গানের মাধ্যমে ১২ বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে কাজ করেন সংগীতাঙ্গনের অন্যতম সফল ও প্রশংসিত জুটি বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল। নতুন গান বেঁধে পুনর্মিলন হলো তাদের। বনানীতে বাপ্পার স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাপ্পা মজুমদার শেয়ার করেছেন ‘তুমি বললেই’ গানের পোস্টার। টিনা রাসেল নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিউজিক ভিডিওর বিহাইন্ড দ্য সিন পোস্ট করেন। ঢাকার একটি লোকেশনে এর শুটিং হয়েছে। ‘তুমি বললেই’ গানের ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, জুলফিকার রাসেল আমার ভীষণ প্রাণের একজন মানুষ। সে আমার সংগীত সত্তার একটি অংশ। আমরা একসঙ্গে পাঁচ শতাধিক গান করেছি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST