1. shahajahanbabu@gmail.com : admin :
শপথে উপস্থিত থাকবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন



শপথে উপস্থিত থাকবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যদিও নির্বাচনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে যে, উপদেষ্টারা দেশ ছেড়ে চলে যাবেন। তবে এ বিষয়টি গণমাধ্যমের সামনে স্পষ্ট করেছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘দেশের গর্বিত সন্তান’ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিং প্রেস সচিব বলেন, ‘এখনো তারা দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও তারা অংশ নেবেন।’

শফিকুল ইসলাম বলেন, ‘উপদেষ্টারা যারা, তারা শপথের দিন থাকবেন। তারা জয়েন করবেন এবং শপথের দিন ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। ফেরার সময় ওই গাড়ি তাদের বাসায় পৌঁছে দেবে, কিন্তু গাড়িতে আর ফ্ল্যাগ থাকবে না।’

এদিকে উপদেষ্টাদের মধ্যে ফয়েজ আহমদ তৈয়্যব তার পুরোনো আবাসস্থল ফিরে গেছেন। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন, কর্মস্থল থেকে যথাযথভাবে বিদায় নিয়েই ঢাকা ছেড়েছেন। এছাড়া অন্য কোনো উপদেষ্টার দেশ ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST