1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ার নবনির্বাচিত ৬ এমপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন



বগুড়ার নবনির্বাচিত ৬ এমপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়া জেলার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য সোমবার সকাল ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া-র মাজার জিয়ারত করেছেন।

এ সময় তারা মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মাজার জিয়ারতে অংশ নেন—বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী) আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন।নবনির্বাচিত সংসদ সদস্যরা দলের প্রতিষ্ঠাতাদের আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজকরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST