1. shahajahanbabu@gmail.com : admin :
বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন



বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাঠে গড়াচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড এবং সূচি ঘোষণা করেছে বিসিবি। ৪ দলের টুর্নামেন্টে ৩ রাউন্ড শেষে সেরা দুই দল খেলবে ফাইনাল।  বিসিএলে থাকছে চার দল – পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল।

২৩, ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি ৩ রাউন্ডের খেলা হবে বগুড়া এবং রাজশাহীতে। ফাইনাল হবে ৩ মার্চ, মিরপুরে।পূর্বাঞ্চল : পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

উত্তরাঞ্চল : তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।

বিসিএলের সূচি
দক্ষিণাঞ্চল : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

মধ্যাঞ্চল : সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST