1. shahajahanbabu@gmail.com : admin :
মুন্সীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার এক - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন



মুন্সীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে অভিযান চালিয়ে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ রনি নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রাম থেকে ২টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে মোল্লাকান্দি আর্মি ক্যাম্প এ তথ্য নিশ্চিত করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে মুন্সীকান্দি গ্রামে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মোল্লাকান্দি আর্মি ক্যাম্প টহল অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর টহল টিম বিভিন্ন স্থানে তল্লাসি অভিযান চালায়। রাত ১টার দিকে সন্দেহভাজন রনিকে গ্রেপ্তার করে তার বসতবাড়ি থেকে ২টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST