1. shahajahanbabu@gmail.com : admin :
দেশি বরইয়ের সালাদ - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন



দেশি বরইয়ের সালাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বরইয়ের মৌসুমে প্রায়ই বাড়িতে আনা হয় এ ফলটি। পুষ্টিগুণে ভরপুর এ ফলটি দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

দেশি বরই ৫০০ গ্রাম, শুকনা মরিচ পোড়া ৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর পাতা ৪টি, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, তেঁতুল সামান্য।

প্রণালি

বরই বোঁটা ফেলে ধুয়ে নিন। পরে শুকনা মরিচ চুলায় পুড়ে নিন। এবার বরই থেঁতো করে নিন। তারপর লবণ, বিট লবণ, পোড়া মরিচ একসঙ্গে চটকে নিন। এবার লেবুর পাতা ছিঁড়ে সব একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে বরইয়ের সালাদ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST