1. shahajahanbabu@gmail.com : admin :
ভাঙ্গায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার - Pundro TV
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন



ভাঙ্গায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রেল ব্রিজের নিচে বালুর মধ্যে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনসংলগ্ন এলাকায় বালুর মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST