1. shahajahanbabu@gmail.com : admin :
তারেক রহমানকে শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় - Pundro TV
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন



তারেক রহমানকে শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে তিনি শুভেচ্ছা হিসেবে উপহারস্বরূপ মিষ্টি ও ফুল পাঠিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যানের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এই উপহারসমূহ গ্রহণ করা হয়। মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এগুলো গ্রহণ করেন এবং এসময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তারেক রহমানকে আগাম শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তায় তিনি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিও ভালোবাসা ব্যক্ত করেন।নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলাদেশের সব ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।” তিনি প্রতিবেশী সুলভ সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST