1. shahajahanbabu@gmail.com : admin :
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত - Pundro TV
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন



রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিহত মোহাম্মদ মোস্তফা (৫০) মহানগরীর ডাশমারী এলাকার তৈমুর উদ্দীনের ছেলে।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই স্থানীয়রা অচেতন অবস্থায় গোলাম মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত মোহাম্মদ মোস্তফা দিনমজুর ছিলেন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। গুলিবিদ্ধ হওয়ার পরেই মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলায় ঘাতককে শনাক্ত করতে পারা যায়নি।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে পিস্তলের  গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST