1. shahajahanbabu@gmail.com : admin :
রুমিন ফারহানার জয়ে যা বললেন অপু বিশ্বাস - Pundro TV
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন



রুমিন ফারহানার জয়ে যা বললেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বড় ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে তিনি বিজয়ী হন।

নির্বাচন কমিশনের ফল অনুযায়ী, ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

এই জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন রুমিন ফারহানা। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। রাজনৈতিক মহলের পাশাপাশি সংস্কৃতি অঙ্গন থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। তার এই শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভক্তদের নজর কাড়ে।

বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমন ব্যবধানে জয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রাজনীতিতে নতুন বার্তা দিল। এখন নজর থাকবে, সংসদে গিয়ে তিনি কী ভূমিকা রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST