1. shahajahanbabu@gmail.com : admin :
প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ - Pundro TV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন



প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একক আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। অপর দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচন করা অলি উল্লাহর এই জয় ইসলামী আন্দোলনের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে আসে বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটি পৃথকভাবে ২৬৮ আসনে নির্বাচনে অংশ নেয়, একমাত্র বরগুনায় এই অভূতপূর্ব সাফল্য অর্জন করে।

নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, বরগুনার জনগণ এখন আমার জিম্মাদার। তাদের দেওয়া দায়িত্ব একটি আমানত। কীভাবে তাদের মনোবাসনা পূরণ করব, কীভাবে এলাকার উন্নয়ন করবো-সে বিষয়টি নিয়েই আমি বেশি চিন্তিত।

তিনি বলেন, কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে সে যেন আগুনের চাদর গায় দিলো, কারণ আমি মনে করি জনগণ যদি কষ্ট পায় সে কষ্টটা আমার এবং আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST