1. shahajahanbabu@gmail.com : admin :
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন



পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ সাগর হোসেন বলেন, ‘গতরাতে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন। তিনি পাবনা-৫ আসনে তাঁর ভোট দেন। ডাক বিভাগের এক কর্মকর্তা এই ব্যালট নিয়ে যান।’

উল্লেখ্য, দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক- সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পোস্টাল ব্যালটে ভোট দিতে সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেন ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি ভোটার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST