1. shahajahanbabu@gmail.com : admin :
যে কারণে ভোট দিতে পারবেন না শাকিব খান ও আরিফিন শুভ - Pundro TV
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন



যে কারণে ভোট দিতে পারবেন না শাকিব খান ও আরিফিন শুভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে নির্বাচনী আমেজের পাশাপাশি কৌতূহল দেখা দিয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন— তা নিয়েও। কেউ সরাসরি প্রচারণায় যুক্ত, কেউ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে ব্যস্ততা ও দেশের বাইরে অবস্থানের কারণে কয়েকজন জনপ্রিয় তারকা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছিলেন। কিন্তু এবার ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিন্স’-এর শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হচ্ছে না তার।

একই কারণে ভোট দিতে পারছেন না চিত্রনায়ক আরিফিন শুভও। তিনি ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

অন্যদিকে, চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসন এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত। তারা দেশে থাকলে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

সব মিলিয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ ভোট দিতে প্রস্তুত থাকলেও শাকিব খান ও আরিফিন শুভসহ কয়েকজন তারকা দেশের বাইরে অবস্থানের কারণে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST