1. shahajahanbabu@gmail.com : admin :
নীলফামারী ৪টি আসনে বিএনপি- জামায়াত লড়াই হাড্ডাহাড্ডি - Pundro TV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন



নীলফামারী ৪টি আসনে বিএনপি- জামায়াত লড়াই হাড্ডাহাড্ডি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সোমবার (৯ ফেব্রুয়ারি) সরজমিনে ঘুরে দেখা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনে রাজনৈতিক লড়াই উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সব আসনে শক্ত অবস্থানে থাকা সত্ত্বেও বিএনপি ও জাপার কিছু আসনে সমীকরণ পাল্টানোর চেষ্টা চালাচ্ছে।নীলফামারী-১ আসন (ডোমার-ডিমলা):
দীর্ঘ সময় জামায়াতে ইসলামী এই আসন দখল করতে না পারলেও এবার তারা জয়লাভের চেষ্টা চালাচ্ছে। বিএনপি’র জোটপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম। প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুর সাত্তার, জাতীয় পার্টির তছলিম উদ্দিন, সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর রফিকুল ইসলাম, ন্যাশনাল পার্টি ন্যাপের জেবেল রহমান গনি, বিএনএফ এর সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর জলিল এবং জাতীয় পার্টি জেপি মখদুম আজম মাশরাফি। ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৭৮৫। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ও জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে।

নীলফামারী-২ আসন (সদর উপজেলা):
১৯৯৬ সালে জামায়াতের মিজানুর রহমান নির্বাচিত হলেও ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর দখল রাখেন। এবার জয় পেতে শক্ত অবস্থান তৈরি করেছে বিএনপি ও জামায়াত। বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিন, জামায়াতের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাছিবুল ইসলাম, খেলাফত মজলিসের সরোয়ারুল ইসলাম, বিএনএফ’র সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র মিনহাজুল ইসলাম মনিহাজ লড়ছেন। ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৭৮৫।এই আসনে মুল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে বিএনপির দলীয় নেতা-কর্মীরা মরিয়া হয়ে উঠেছে এ আসনটিতে জয়লাভ করত।

নীলফামারী-৩ আসন (জলঢাকা):
পূর্বের নির্বাচনে এখানে বিভিন্ন দলের প্রার্থী জয়লাভ করলেও এবার জয়লাভের লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়েত। বাংলাদেশ জামায়েত ইসলামী প্রার্থী ওবায়দুল্লাহ সালফী, বিএনপি’র আলহাজ্ব সৈয়দ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো আমজাদ হোসেন সরকার ও জাতীয় পার্টির মো রোহান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬। এই আসটি জামায়েত জয়লাভ করবেন বলে অধিকাংশ ভোটার মনে করছেন।

নীলফামারী-৪ আসন (সৈয়দপুর-কিশোরগঞ্জ):
২০০১ থেকে ২০২৪ পর্যন্ত জাতীয় পার্টি বিভিন্ন সময়ে আসন দখল রাখলেও এবার বিএনপি ও জামায়েত জয়লাভের জন্য মরিয়া। জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম. ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর মাঈনুল ইসলাম, বিএনপির সাবেক সহ সভাপতি রিয়াদ আরফান সরকার (স্বতন্ত্র), আব্দুর গফুর সরকার লড়ছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৮১৪। এখানে মূল লড়াই হবে জাতীয় পার্টি ও বিএনপি/জামায়েতের মধ্যে, তবে আঞ্চলিকভাবে ত্রিমূখী লড়াই আশা করা হচ্ছে।
ইতিমধ্যে এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST