1. shahajahanbabu@gmail.com : admin :
বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন



বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) ও তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। নিহতদের মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে মোন্তারের দুটি ও তার ছেলে মিন্টুর দুটি ঘরসহ মোট চারটি ঘর পুড়ে যায়। এছাড়া বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST