1. shahajahanbabu@gmail.com : admin :
রায়গঞ্জে সরকারি খাস জমি দখলমুক্ত করতে মোবাইল কোর্ট - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন



রায়গঞ্জে সরকারি খাস জমি দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার দেওভোগ বাজার সংলগ্ন সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি আধাপাকা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। মোবাইল কোর্ট চলাকালে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সরকারি জমি দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST