রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো—কিসের জন্য? ম্যাচ তো শ্রীলঙ্কাতেই হচ্ছে। পাকিস্তানের এমন সিদ্ধান্তে আমি অবাক।
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাক বহুল প্রতীক্ষিত ম্যাচটি।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো—কিসের জন্য? ম্যাচ তো শ্রীলঙ্কাতেই হচ্ছে। পাকিস্তানের এমন সিদ্ধান্তে আমি অবাক।বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড এর আগে জানায়, বাংলাদেশের ভারত সফরে যেতে অস্বীকৃতির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে। তবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে ভারতীয় দল ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।