1. shahajahanbabu@gmail.com : admin :
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন



আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে।

এ ছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচার করা হবে।জানা গেছে, বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টা, ও মামুনুল হকের ভাষণ ৬টা-৭টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এর আগে গতকাল রবিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST