1. shahajahanbabu@gmail.com : admin :
নির্বাচনী প্রচার নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন



নির্বাচনী প্রচার নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনী প্রচার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সারা দেশে অত্যন্ত উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও লক্ষ করা যাচ্ছে না। এটি আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন।’

আজ শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, বাহিনী মোতায়েন এবং সামনের চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এখন পর্যন্ত সম্পন্ন হওয়া কাজগুলোর একটি হালনাগাদ চিত্রও উপস্থাপন করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত প্রস্তুতিপর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং সরকার এতে সন্তুষ্ট। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোট গ্রহণ প্রক্রিয়াকে নিখুঁত করা। “টু মেক ইট পারফেক্ট”—ভোটটা যেন একেবারে নিখুঁত হয়, সেটাই এখন আমাদের মূল চ্যালেঞ্জ।’

প্রেস সচিব বলেন, আগামী এক সপ্তাহ নির্বাচন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভোট হবে উৎসবমুখর ও নিরাপদ। নারী ভোটাররা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং পরিবারসহ সবাই অংশ নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তাঁর মতে, এই নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST