তিনি আরও বলেন, “নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। টুঙ্গীপাড়া কোটালীপাড়া হচ্ছে আওয়ামী লীগের আতুর ঘর হিসেবে পরিচিত এলাকা। এখান থেকেই যদি আমাকে রিক্সা মার্কায় জয়যুক্ত করে সংসদে পাঠানো হয়, তাহলে আমি হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এত বড় পরিসরে উন্নয়ন করতে পারবো না, তবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”
গণসংযোগকালে তার সঙ্গে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের কাছে রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় ভোটারদের মধ্যে এ গণসংযোগকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সমস্যা সমাধানে তার প্রতিশ্রুতির প্রতি আগ্রহ প্রকাশ করেন।