1. shahajahanbabu@gmail.com : admin :
কোনো প্রার্থী ও মার্কাকে ছোট করে দেখা যাবে না - Pundro TV
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন



কোনো প্রার্থী ও মার্কাকে ছোট করে দেখা যাবে না

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি সংসদে একা যাবো না আপনাদের সবাই কে নিয়ে আমি সংসদে নিয়ে আমি সংসদে যাবো। আর আমাদের কোনো প্রার্থী ও মার্কাকে ছোট করে দেখা যাবে না।

শনিবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে গট্টি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটের মাঠে নির্বাচনকে নস্যাৎ ষড়যন্ত্র চলছে। আজ রাত থেকে ১১ তারিখ পর্যন্ত ভোট ও প্রত্যেকটা গ্রাম পাহারা দিতে হবে। আমার কানে আসছে রাত ১২টা ১টার পরে লোকজন গ্রামে ঢুকতেছে। এত রাতে ভালো উদ্দেশ্য নিয়ে কেউ গ্রামে ঢুকে না অসৎ উদ্দেশ্য নিয়ে গ্রামে ঢুকে। তাই ভোট পাহারা দিতে হবে। একটা ওবায়দুর রহমানের ভোট একটা ধানের শীষের ভোট একটা রিংকুর ভোট যেন নষ্ট না হয়। বাড়িতে বাড়িতে গিয়ে এনআইডি কার্ড চায় ভোটার আইডি কার্ড চায় লোকজন। ভোটার আইডি কার্ড চাওয়া বেআইনি যদি কেউ চায় পুলিশকে খবর দিবেন সেনাবাহিনীকে খবর দিবেন।

তিনি আরও বলেন, জনগণ আমার বাবার শক্তি ছিলো। জনগণ সালথা নগরকান্দার শক্তি। জনগণ আমার শক্তি। জনগণ সালথা নগরকান্দা কে পরিচালিত করবে। আমি করব না কোথায় কী করা লাগবে সেটা আপনারা করবেন। এগুলো করতে হলে আমাদের সংসদে যেতে হবে। তাই আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের মেয়ে হিসেবে বোন হিসেবে আমাকে সুযোগ করে দিবেন। যাতে করে সারাজীবন আপনাদের পাশে থাকতে পারি।

গট্টি ইউপি সদস্য নূরদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক গট্টি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন তারা মিয়া, রেজাউর রহমান চয়ন মিয়া, হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, বিএনপি নেতা নূর মোহাম্মদ নুরু, আব্দুর রব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, মিরান হুসাইনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST