1. shahajahanbabu@gmail.com : admin :
দিনাজপুরে বক্তব্য রাখছেন তারেক রহমান - Pundro TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন



দিনাজপুরে বক্তব্য রাখছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরাঞ্চল সফরের শেষ জেলা হিসেবে দিনাজপুরের জনসভায় হাজির হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় এসে পৌঁছান তিনি।

উৎসবমুখর পরিবেশে তাকে বরণ করে নিতে আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বিএনপির নেতাকর্মীরা

সকাল থেকেই রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কলেজ মাঠে প্রবেশ করতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এতে দুপুরের পর পরই জনসভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।

এর আগে ১১টার ২০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। পরে তিনি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও পৌঁছান। সেখানে জনসভা শেষে দুপুর দেড়টার নীলফামারীতে জনসভা করেন। পরে হেলিকপ্টারে তিনি দিনাজপুরে এসে পৌঁছান।

সমাবেশ শেষে সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST