কিশোরগঞ্জের ভৈরব রেল জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভৈরবে আটকে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়।এর আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দেশের গুরুত্বপূর্ণ এই দুই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কামরুজ্জামান (ডিআরএম) জানান, সকাল ৮টার দিকে আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ হয়েছে। দীর্ঘ ৮ ঘণ্টাপর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে সিঙ্গেল লাইন চালু করে আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি রেলওয়ে পয়েন্ট ম্যানে গাফিলতির কারণে এ পরিস্থিতি হয়েছে তাছাড়া ভুলভাবে পয়েন্ট সেট করে সিগন্যাল দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে রেলওয়ের অন্য কারোর গাফলতি আছে কিনা এ বিষয়ে তদন্ত করা হবে।