1. shahajahanbabu@gmail.com : admin :
ভিসা বন্ড দিলেও মিলবে সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা - Pundro TV
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন



ভিসা বন্ড দিলেও মিলবে সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণে ভিসা শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে সম্প্রতি ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম চালু করেছে দেশটি। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জামানত (বন্ড) হিসেবে জমা দিতে হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ভিসার শর্ত যথাযথভাবে পালন করলে পরে সেই অর্থ ফেরত পাওয়া যাবে, তবে ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি (একবার প্রবেশযোগ্য) ভিসা দেওয়া হবে।

গতকাল সোমবার বিবৃতিতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ভিসা ইন্টারভিউ শেষে কোনো আবেদনকারী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে বন্ড পরিশোধের নির্দেশনা দেন। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পে ডট গভ’ এর একটি সরাসরি লিংক দেওয়া হয়। ভিসার জন্য অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ৩ মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে এবং নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST