1. shahajahanbabu@gmail.com : admin :
আমিরাতের ক্লাবকে গোলবন্যায় ভাসালো জুভেন্টাস - Pundro TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন



আমিরাতের ক্লাবকে গোলবন্যায় ভাসালো জুভেন্টাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে দারুণ এক গোল উৎসব করেছে জুভেন্টাস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অডি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে গোলের বড় জয় তুলে নিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

ম্যাচজুড়েই ছিল জুভেন্টাসের দাপট। একের পর এক আক্রমণে শুরু থেকেই কোণঠাসা করে রাখে মধ্যপ্রাচ্যের দলটিকে। বিপরীতে পুরো ম্যাচে কোনো উল্লেখযোগ্য সুযোগই তৈরি করতে পারেনি আল আইন। খেলার শুরুতেই গোলের সূচনা করেন ফরাসি ফরোয়ার্ড ্যান্ডাল কোলো মুয়ানি। ১১ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন তিনি। এরপর ২১ মিনিটে কনসেসাও এবং ৩১ মিনিটে ইল্ডিজের গোলে ব্যবধানে এগিয়ে যায় তুরিনের বুড়িরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও গোল করেন মুয়ানি, তার দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল।

  দ্বিতীয়ার্ধওক্রমণের ধার বজায় রাখে জুভেন্টাস। তবে ৫৮ মিনিটে কনসেসাওর করা একমাত্র গোলেই দ্বিতীয়ার্ধের স্কোরলাইন নির্ধারিত হয়। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইগোর টুডোরের শিষ্যরা। একই গ্রুপ থেকে কাল রাতে উইদাদকে গোলে হারায় ম্যানচেস্টার সিটি।

এদিকে একই দিনে গ্রুপ এইচএর আরেক ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গ মেক্সিকান ক্লাব সিএফ পাচুকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে গোলের জয় পেয়েছে সালজবার্গ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST