শুক্রবার রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এমন তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।







