1. shahajahanbabu@gmail.com : admin :
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার - Pundro TV
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন



জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তবে কবে ঘোষণাপত্র প্রকাশ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এখনও তারিখ ঠিক করা হয়নি বলে জানান তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে।

তাদের সঙ্গে আলোচনা করেই আমরা খসড়া চূড়ান্ত করব।এদিকে বিগত আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসসচিব।

তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST