1. shahajahanbabu@gmail.com : admin :
সিদ্ধান্ত পরিবর্তন, কোনো ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন - Pundro TV
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন



সিদ্ধান্ত পরিবর্তন, কোনো ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচলের কথা থাকলেও কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি একটি ট্রেনও। কারফিউ শিথিল থাকা অবস্থায়ও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে বৃহস্পতিবার (২৫ জুলাই) ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি বলেন, আজ স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সকাল থেকে একটি ট্রেনও স্টেশন ছেড়ে যায়নি। এর আগে বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেছিলেন, কারফিউ শিথিল সময়টাতেই তারা স্বল্প দূরত্বের ট্রেন চালাবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST