1. shahajahanbabu@gmail.com : admin :
মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ২৫ - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন



মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ২৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৭৮২৮ পিস ইয়াবা, ১৩৯ গ্রাম হেরোইন, ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৭৫ বোতল ফেনসিডিল ও ৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST