1. shahajahanbabu@gmail.com : admin :
১৬ জেলায় বইছে তাপপ্রবাহ - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন



১৬ জেলায় বইছে তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২ জুন, ২০২৪

ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে। তবে তাপপ্রবাহের মধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাসহ আরো কিছু অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST